মূল বিষয়বস্তুতে যান

GDP stands for:

সঠিক উত্তর

Gross Domestic Product

সঠিক উত্তর: Gross Domestic Product

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাধারণ জ্ঞান ১ নম্বর

বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• মোট জাতীয় উৎপাদন / GNP:
- পূর্ণরূপ: Gross National Product
- একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) যে পরিমাণ চূড়ান্ত দ্রব্যসামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার চলতি বাজার মূল্য তথা আর্থিক মূল্যকে জাতীয় উৎপাদন বা জাতীয় আয় বলে।
- মোট জাতীয় উৎপাদন বা GNP বলতে শুধুমাত্র একটি দেশের নাগরিকদের উৎপাদিত দ্রব্য ও কাজের মোট মূল্যকে বোঝায়।
- সেই হিসেবে জিএনপি-তে কোন দেশে বিদেশীদের আয় ধরা হয় না, কিন্তু সে দেশের নাগরিকদের বিদেশ থেকে প্রেরিত আয় অন্তর্ভুক্ত করা হয়।

⇒ মোট জাতীয় উৎপাদন = মোট দেশজ উৎপাদন + বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় – দেশে অবস্থানরত বিদেশীদের আয়।

• মোট দেশজ উৎপাদন / GDP :

- পূর্ণরূপ: Gross Domestic Product (GDP)
- একটি দেশের ভৌগোলিক ও রাজনৈতিক সীমারেখার মধ্যে দেশে অবস্থিত সকল ব্যক্তিবর্গ (দেশি ও বিদেশি) প্রাপ্ত সম্পদ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বা GDP বলে।
- অর্থাৎ, জিডিপি তে দেশের অভ্যন্তরে উৎপাদিত সকল দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের মূল্য হিসাব করা হয়।

- উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশের অভ্যন্তরে সকল জনগণ এবং অবস্থানরত বিদেশি মিলে একবছরে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবা উৎপাদন করে তা হচ্ছে সেই নির্দিষ্ট বছরে বাংলাদেশের জিডিপি।
- সুতরাং একটি দেশের জিডিপি থেকে ঐ দেশের মোট উৎপাদন ক্ষমতা তথা অর্থনীতির চিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়।

⇒ মোট দেশজ উৎপাদন = মোট জাতীয় উৎপাদন – বিদেশে অবস্থানকারী দেশীয় নাগরিকদের আয় + দেশে অবস্থানকারী বিদেশীদের আয়।

অর্থ্যাৎ, GDP = [GNP- (বিদেশ থেকে অর্জিত সম্পত্তি খাতে নিট আয়+দেশে অবস্থানকারী বিদেশীদের আয়)]


উল্লেখ্য,
⇒ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুসারে,
- সার্বিকভাবে বাংলাদেশের জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।
- ১৯টি খাত: -
১। কৃষি ও বনজ এবং মৎস্য সম্পদ।
২। খনিজ ও খনন (গ্যাস, তেল ইত্যাি
৩। ম্যানুফ্যাকচারিং।
৪। বিদ্যুৎ, গ্যাস, বাষ্প এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।
৫। পানি সরবরাহ, পয়নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পূর্ণব্যবহার কার্য
৬। নির্মাণ।
৭। পাইকারি ও খুচরা বাণিজ্য, যানবাহন ও মোটরসাইকেল মেরামত।
৮। পরিবহণ এবং সংরক্ষণ।
৯। আবাসন এবং খাদ্য পরিবেশন কার্যক্রম।
১৬। শিক্ষা।
১৭। মানবস্বাস্থ্য ও সামাজিক সেবা কার্যক্রম।
১৮। শিল্পকলা ও বিনোদন।
১৯। অন্যান্য সেবা কার্যক্রম।

তথ্যসূত্র: অর্থনীতি ও বাংলাদেশ স্টাডিজ, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. Gross Domestic Product সঠিক
  2. Gross Development Product
  3. General Domestic Product
  4. General Development Product

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  2. 2

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  3. 3

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

  4. 4

    কোন রং বেশী দূর থেকে দেখা যায়?

  5. 5

    ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল