মূল বিষয়বস্তুতে যান

GATT-এর কোন রাউন্ডে অশুল্ক বাধা (Non-Tariff Barriers) নিয়ে প্রথম আলোচনা হয়?

সঠিক উত্তর

টোকিও রাউন্ড

সঠিক উত্তর: টোকিও রাউন্ড

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

GATT চুক্তি:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালের ৩০ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায়, জাতিসংঘের বাণিজ্য ও কর্মসংস্থান সংক্রান্ত সম্মেলনে ২৩টি দেশের সমন্বয়ে শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি (GATT) স্বাক্ষরিত হয়। এবং এটি ১৯৪৮ সালের ১ জানুয়ারি কার্যকর করা হয়। - এই চুক্তিতে স্বাক্ষরিত প্রত্যেকটা দেশ সমান মর্যাদা পেত বলে একে মোস্ট-ফেভারড-নেশন (Most-Favored-Nation) নীতি বলা হয়ে থাকে।এবং এর উদ্দেশ্য ছিল শুল্ক হ্রাস করা ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসার ও সহজ করা। - ১৯৪৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT-এর মোট আটটি রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।- ১৯৯৫ সালে উরুগুয়ে রাউন্ডে, GATT থেকে পরবর্তীতে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) তৈরি হয়, যা GATT-এর নীতিগুলোকে অধিক কার্যকরী করে তোলে। ⇒ GATT চুক্তির রাউন্ড:১. জেনেভা রাউন্ড (Geneva Round):- ২৩টি দেশের উপস্থিতিতে প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডের জেনেভায়। এই উদ্বোধনী সম্মেলনের মুল আলোচ্য বিষয় ছিল শুল্ক হ্রাস করা। সম্মেলনের ফলস্বরূপ সদস্য দেশগুলো ট্যাক্স বিরতিতে সম্মত হন এবং তারা বিশ্বব্যাপী প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলারের ট্যাক্স মওকুফ করে দেয়।২. অ্যানেসি রাউন্ড (Annecy Round):- বিশ্ব বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তির দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয় ফ্রান্সের অ্যানেসিতে ১৯৪৯ সালের এপ্রিল মাসে। এই বৈঠকেরও মূল আলোচ্য বিষয়বস্তু ছিল শুল্ক। ১৯৪৭ সালের জেনেভা রাউন্ডে পাস হওয়া ট্যাক্স মওকুফের নীতি চালিয়ে যাওয়া এবং শুল্ক হ্রাস করা ছিল এই মিটিং এর মূল উদ্দেশ্য। ৩. টরকুয়ে রাউন্ড (Torquay Round):- ১৯৫০ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের টরকুয়েতে GATT-এর তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। তাৎপর্যপূর্ণ এই বৈঠকে মোট ৩৮টি দেশ অংশগ্রহণ করে। আগের রাউন্ডের সম্মেলনে ধার্যকৃত শুল্কের হার আরো কমিয়া আনা ও বাণিজ্য চুক্তির প্রসার ঘটানো ছিল এই বৈঠকের উদ্দেশ্য। সম্মেলনে প্রায় ৯০০০০ শুল্ক ছাড় পাস হয়, যা করের মাত্রা প্রায় ২৫% কমিয়ে দেয়। পাশাপাশি আরও পণ্য ও খাত অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই চুক্তির প্রসার ঘটানো সম্ভব হয়েছিল এ সম্মেলনের ফলে।৪. জেনেভা রাউন্ড II (Geneva II Round):- শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি বা GATT-এর চতুর্থ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল জেনেভা, সুইজারল্যান্ডে। ১৯৫৬ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত এই সম্মেলনে ২৬টি দেশ অংশগ্রহণ করে। এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে জাপান GATT-এর সদস্যভুক্ত হয়। আগের সব বৈঠকের মতই এ বৈঠকের মূল লক্ষ্য ছিল শুল্ক নির্মূল বা হ্রাস করা।৫. ডিলন রাউন্ড (Dillon Round):- ১৯৬০ সালের সেপ্টেম্বর, মার্কিন ট্রেজারী সেক্রেটারি, ডগলাস ডিলনের নাম অনুসারে ডিলন রাউন্ড অনুষ্ঠিত হয়। জেনেভায় অনুষ্ঠিত এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বানিজ্য বাধাগুলো কমানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া এবং শুল্ক হ্রাস। ডিলন রাউন্ড পরবর্তী গ্যাট সম্মেলন গুলোর জন্য মঞ্চ তৈরি করে দেয়। এতে European Economic Community (EEC) তৈরির আলোচনাও শুরু হয়। GATT-কে বিশ্ব বাণিজ্যে অধিক গ্রহণযোগ্য এবং মোস্ট-ফেভারড-নেশন (Most-Favored-Nation) নীতি তৈরিতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।৬. কেনেডি রাউন্ড (Kennedy Round):- মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নামে নামকরণ করা, শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি, GATT-এর ষষ্ঠ সম্মেলন, কেনেডি রাউন্ড অনুষ্ঠিত হয় ১৯৬৪ সালের মে মাসে। এই সম্মেলনের উদ্দেশ্য ছিল- শুল্ক সহ বাণিজ্যে অন্যান্য বাধা হ্রাস ও নির্মূল করা।৭. টোকিও রাউন্ড (Tokyo Round):- শুল্ক ব্যতীত অন্যান্য বাণিজ্য বাধা যেমন আমদানি কোটা, ভর্তুকি ও প্রযুক্তিগত বাধা দূর করা ও কমানোর লক্ষ্যে ১৯৭৩ সালের সেপ্টেম্বর মাসে টোকিওতে অনুষ্ঠিত হয় , GATT-এর টোকিও রাউন্ড। বহুপাক্ষিক এই বাণিজ্য সম্মেলনে বিশ্বের ১০২টি দেশ অংশগ্রহণ করে। আলোচনায় প্রায় ১৯ বিলিয়ন মার্কিন ডলারের শুল্ক কমানো হয়।৮. উরুগুয়ে রাউন্ড (Uruguay Round):- GATT চুক্তির রাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড। উরুগুয়ে রাউন্ডের সংলাপ ৮ বছর ধরে চলেছিল। এই রাউন্ড শুরু হয় ১৯৮৬ সালের সেপ্টেম্বরে। ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি হয় GATT চুক্তি সংশোধনের মাধ্যমে। এর ফলে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়। যার ফলে ১৯৯৫ সালে World Trade Organization (WTO) -এর জন্ম হয়।উৎস: WTO ওয়েবসাইট। [link]

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. জেনেভা রাউন্ড
  2. কেনেডি রাউন্ড
  3. টোকিও রাউন্ড সঠিক
  4. উরুগুয়ে রাউন্ড

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল