গারো:- গারো ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় ও বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী আদিবাসী সম্প্রদায়।- গারোরা ভাষা অনুযায়ী বোডো মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।- জাতিগত পরিচয়ের ক্ষেত্রে অনেক গারোই নিজেদেরকে মান্দি বলে পরিচয় দেন।- গারোদের ভাষায় 'মান্দি' শব্দের অর্থ হল 'মানুষ'।- গারোদের সমাজে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা প্রচলিত।- তাদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম 'ওয়ানগালা'।- আশ্বিন মাসে একেক গ্রামের মানুষদের সামর্থ্যানুযায়ী সাত দিন কিংবা তিনদিন ধরে এই উৎসব অনুষ্ঠিত হতো।- তাদের আদি ধর্মের নাম 'সাংসারেক'।উৎস: নৃ-গোষ্ঠীসনদ বাংলাদেশ।