G7-এর প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: রামবুইয়ে, ফ্রান্স
সঠিক উত্তর
সঠিক উত্তর: রামবুইয়ে, ফ্রান্স
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- ১৯৭৫ সালে ফ্রান্সের রামবুইয়ে (Rambouillet)-এ প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন এটি G6 নামে পরিচিত ছিল এবং সদস্য ছিল ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি ও জাপান।
- ১৯৭৬ সালে কানাডা যোগ দিলে এটি G7-এ পরিণত হয়।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- G7-এর কোনো স্থায়ী সচিবালয় বা আইনগত ভিত্তি নেই। প্রতি বছর একটি সদস্য দেশ ঘূর্ণায়মান সভাপতিত্ব (Rotating Presidency) পালন করে এবং শীর্ষ সম্মেলনের আয়োজন করে।
উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
উৎস: G-7 ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন