- 'মেসন' কণার পারস্পারিক বিনিময়ের দ্বারা সবল নিউক্লীয় বল ক্রিয়াশীল হয়।
মৌলিক বল: - যে সকল বল মূল বা স্বাধীন অর্থাৎ যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বরং অন্যান্য বল এ সকল বলের কোনো না কোনো রূপের প্রকাশ তাদেরকে মৌলিক বল বলে।
মৌলিক বলগুলো হলো -
১. মহাকর্ষ বল (Gravitational Force),
২. তাড়িতচৌম্বক বল (Electromagnetic Force),
৩. সবল নিউক্লিয় বল (Strong Nuclear Force) এবং
৪. দুর্বল নিউক্লিয় বল (Weak Nuclear Force) ।
সবল নিউক্লিয় বল: - সবল নিউক্লিয় বল হচ্ছে সৃষ্টিজগতের সবচেয়ে শক্তিশালী বল।
- এটি তড়িৎ চৌম্বক বল থেকেও একশ গুণ বেশি শক্তিশালী। কিন্তু এটা খুবই অল্প দূরত্বে (10
-15m) কাজ করে।
- পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে তার ভেতরকার প্রোটন এবং নিউট্রনের নিজেদের মাঝে এই প্রচণ্ড শক্তিশালী বল কাজ করে নিজেদের আটকে রাখে।
- প্রচণ্ড বলে আটকে থাকার কারণে এর মাঝে অনেক শক্তি জমা থাকে।
- তাই বড় নিউক্লিয়াসকে ভেঙে কিংবা ছোট নিউক্লিয়াসকে জোড়া দিয়ে এই বলের কারণে অনেক শক্তি তৈরি করা সম্ভব।
- নিউক্লিয়ার বোমা সে জন্য এত শক্তিশালী।
- সূর্য থেকে আলোর তাপও এই বল দিয়ে তৈরি হয়।
উৎস: পদার্থ প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।