মেধাবী
Toggle menu

বাংলাদেশে কোন জেলায় আকস্মিক বন্যা (Flash Flood) হয়?

সঠিক উত্তর
সুনামগঞ্জ ও মৌলভীবাজার

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বন্যা:- সাধারণ অর্থে নদীর পানি যখন দু'কূল ছাপিয়ে পার্শ্ববর্তী গ্রাম, নগর, বন্দর, বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায় এবং বিস্তীর্ণ অঞ্চলের ফসল বিনষ্ট করে তখন তাকে বন্যা বলে।- প্রায় প্রতি বছর দেশের বিস্তীর্ণ অঞ্চল বন্যায় প্লাবিত হয়।- সাধারণত বন্যা চার প্রকারের হয়ে থাকে।- যথা:১. মৌসুমী বন্যা,২. আকস্মিক বন্যা,৩. উপকূলীয় বন্যা,৪. নগর বন্যা। আকস্মিক বন্যা (Flash Flood):- বর্ষা মৌসুম ব্যতীত অন্য যে কোনো মৌসুমী আকস্মিক বৃষ্টিপাত বা পাহাড়ি ঢলের ফলে বন্যার সৃষ্টি হয়,- এটাকে আকস্মিক বন্যা বলে।- বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে তথা সিলেট, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার প্রভৃতি জেলায় আকস্মিক বন্যা হতে দেখা দেয়।সূত্র: ভূগোল ২য় পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

রাজশাহী ও সুনামগঞ্জ
মৌলভীবাজার ও কুষ্টিয়া
সুনামগঞ্জ ও মৌলভীবাজার সঠিক
কুষ্টিয়া ও নড়াইল

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড