মেধাবী
Toggle menu

ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কোন সুলতান?

সঠিক উত্তর
আলাউদ্দিন খলজি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সুলতান আলাউদ্দিন খলজি (১২৯৬-১৩১৬খ্রি:):
- ভারতের মধ্য যুগের ইতিহাসে শুধুমাত্র একজন শ্রেষ্ঠ বিজেতাই ছিলেন না বরং তিনি ছিলেন একজন সুদক্ষ প্রশাসক।
- বিজিত অঞ্চলে তিনি যুগোপযোগী সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা গড়ে তুলেন।
- সুলতান গিয়াসউদ্দিন বলবনের ন্যায় সুলতান আলাউদ্দিন খলজিও স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাসী ছিলেন।
- তিনি রাষ্ট্রযন্ত্রে প্রভাবশালী ও ক্রিয়াশীল উলেমা ও অভিজাত সম্প্রদায়ের প্রভাব ক্ষুণ্ন করে একটি ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা প্রবর্তন করেন।
- পরবর্তীকালে সম্রাট আকবর ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা প্রবর্তনে সুলতান আলাউদ্দিন খলজিকে অনুসরণ করেন।
- সুলতান আলাউদ্দিন খলজি বিজিত অঞ্চলে একটি কেন্দ্রীভূত শাসনব্যবস্থা প্রবর্তন করে সাম্রাজ্যে নিরঙ্কুশ রাজতন্ত্র প্রবর্তন করেন।
- তিনি নিজেকে ‘ইয়ামিন-উল-খিলাফত' ও ' নাসিরী আমির- উল-মুমেনিন' হিসেবে অভিহিত করেন।

সূত্র: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ক) কুতুব উদ্দিন আইবেক
খ) শামসুদ্দিন ইলতুৎমিশ
গ) সম্রাট আকবর
ঘ) আলাউদ্দিন খলজি

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড