মূল বিষয়বস্তুতে যান

সংবিধানের কোন সংশোধনীকে 'first distortion of constitution' বলে আখ্যায়িত করা হয়?

সঠিক উত্তর

৫ম সংশোধনী

সঠিক উত্তর: ৫ম সংশোধনী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সংবিধানের পঞ্চম সংশোধনীকে 'First distortion of Constitution'হিসেবে অভিহিত করা হয়।

পঞ্চম সংশোধনী:
- জাতীয় সংসদে এ সংশোধনী আনা হয় ১৯৭৯ সালের ৬ এপ্রিল।
- পঞ্চম সংশোধনী সংবিধানে কোনো বিধান সংশোধন করেনি।
- এ সংশোধনী ১৯৭৫ এর ১৫ অগাস্টে সামরিক শাসন জারির পর থেকে ৯ এপ্রিল ১৯৭৯ পর্যন্ত সামরিক শাসনামলের সব আদেশ, ঘোষণা ও দণ্ডাদেশ বৈধ বলে অনুমোদন করে।
- এ সংশোধনীটি উচ্চ আদালতের রায়ে বাতিল হয়।

- শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সামরিক শাসন যে জারি করা হয়েছিল, তার বৈধতা দেয়া হয়েছিল এই সংশোধনীর মাধ্যমে।
- শেখ মুজিবের হত্যাকারীদের বিচার যাতে করা না যায়, সে ব্যাপারে খন্দকার মোশতাক আহমেদ ইনডেমনিটি অধ্যাদেশও জারি করেছিলেন।
- তিনি মাত্র ৮৩ দিন ক্ষমতায় ছিলেন।
- এক সিপাহী অভ্যূত্থানের মধ্যে তৎকালীন সেনা প্রধান জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় আসেন ১৯৭৫ সালের ৭ই নভেম্বর।
- তিনি এক দলীয় শাসন ব্যবস্থার বদলে বহুদলীয় ব্যবস্থা আবার চালু করেন।
- তবে সংসদীয় পদ্ধতিতে ফিরে না গিয়ে তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি বহাল রাখেন।
- তিনি বাঙালির বদলে করা হয় বাংলাদেশি জাতীয়তাবাদ।
- উনিশ'শ পঁচাত্তর সালের ১৫ই অগাষ্টের পর থেকে ১৯৭৯ সালের ৫ই এপ্রিল পর্যন্ত সামরিক শাসনের সব কর্মকাণ্ডকে পঞ্চম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেয়া হয়।
- জিয়াউর রহমানের সরকার বাংলাদেশের সংবিধানের ধর্ম নিরপেক্ষতার স্থানে পঞ্চম সংশোধনীর মাধ্যমেই 'বিসমিল্লহির রাহমানির রাহিম' যুক্ত করে।
- ২০১০ সালে উচ্চ আদালতের এক রায়ে এই পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করা হয়েছে।

⇒ রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংশোধন করায় এই সংশোধনীকে 'First distortion of Constitution' বলা হয়।

এছাড়া,
- চতুর্থ সংশোধনী বাকশাল গঠন,
- ষষ্ঠ সংশোধনী উপরাষ্ট্রপতির পদে থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচন এবং
- সপ্তম সংশোধনী সামরিক শাসনের বৈধতা সংক্রান্ত।

উৎস: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ৪র্থ সংশোধনী
  2. ৫ম সংশোধনী সঠিক
  3. ৬ষ্ঠ সংশোধনী
  4. ৭ম সংশোধনী

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল