মেধাবী
Toggle menu

নিউট্রন প্রথম আবিষ্কার করেন কে?

সঠিক উত্তর
চ্যাডউইক

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মৌলিক কণিকা: - যে সব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলা হয়। - পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এই তিনটি মৌলিক কণিকা থাকে। নিউট্রন: - ১৯৩২ সালে বিজ্ঞানী চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। - নিউট্রন আধানহীন বা চার্জ নিরপেক্ষ কণা। - ইহার ভর প্রায় প্রোটনের ভরের সমান। - একমাত্র হাইড্রোজেন পরমাণু ছাড়া সকল পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন বিদ্যমান। - নিউট্রনের প্রতীক হচ্ছে n. - নিউট্রনের আসল ভর 1.675×10-24 g. - আপেক্ষিক আধান শূন্য। অন্যদিকে, - থমসন পরমাণুর ইলেকট্রন আবিষ্কার করেন। - রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন। - ডাল্টন ছিলেন আধুনিক পরমাণু তত্ত্বের জনক। উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ডাল্টন
থমসন
চ্যাডউইক সঠিক
রাদারফোর্ড

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড