মেধাবী
Toggle menu

চ' ১১ বছর বয়সে এক দেওয়ানি মোকদ্দমা দায়েরের অধিকারী হয় কিন্তু এক বছরের মধ্যে সে উন্মাদ হয়ে যায়। এক্ষেত্রে 'চ' এর বিরুদ্ধে কখন তামাদির মেয়াদ গণনা শুরু হবে?

সঠিক উত্তর
উভয় অপারগতা শেষ হবার পর

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• তামাদি আইনের ৬,৭,৮ এবং ৯ ধারায় আইনগত অপারগতার নিয়ম উল্লেখ করা হয়েছে। তামাদি আইনের ৬ ধারায় বৈধ অপারগতা (Legal disability) নিয়ে সরাসরি আলোচনা করেছে।

৬ ধারায় বলা আছে,
যে ক্ষেত্রে মামলা কিংবা কার্যব্যবস্থা কিংবা ডিক্রি জারির জন্য কোন ব্যক্তির বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা শুরু হয় সেই সময় উক্ত ব্যক্তি যদি নাবালক, উন্মাদ বা চরম বুদ্ধিহীনতার রোগে ভুগে থাকে তবে তার বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে। যখন উক্ত ব্যক্তির জীবন হতে অপারগতা অবসান হবে তখন তামাদি মেয়াদ গণনা আরম্ভ হবে।

যদি একটি অপারগতা অবসান হবার আগেই, আরেকটি অপারগতায় উক্ত ব্যক্তি আক্রান্ত হন তবে দুটি শেষ হবার পর তামাদি মেয়াদ গণনা শুরু হবে।
অর্থাৎ এক্ষেত্রে 'চ' এর উভয় অক্ষমতা দূর হওয়ার পর তামাদির মেয়াদ গণনা শুরু হবে।

সকল অপশন

রেফারেন্স মাত্র

নাবালকত্ব শেষ হওয়ার পর
মানসিক ভাবে সুস্থ হওয়ার পর
উভয় অপারগতা শেষ হবার পর সঠিক
যখনি মোকদ্দমা দায়েরের দরখাস্ত করে

প্রশ্ন তথ্য

বিষয়
আইন
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড