আতঙ্ক আবেগের দৃষ্টান্ত -
সঠিক উত্তর
সঠিক উত্তর: উহ্, কি বিপদে পড়া গেল।
সঠিক উত্তর
সঠিক উত্তর: উহ্, কি বিপদে পড়া গেল।
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• আতঙ্ক আবেগের দৃষ্টান্ত - উহ্, কি বিপদে পড়া গেল।
• আবেগ:
মনের নানা ভাব প্রকাশ করা হয় যেসকল শব্দ দিয়ে সেগুলোকে আবেগ বলে।
- এই ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলোর সঙ্গে সরাসরি সম্পর্কিত না হয়ে আলগাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়।
যেমন - ছি ছি, আহা, বাহ্, শাবাশ, হায় হায় ইত্যাদি।
• আতঙ্ক আবেগ:
এ ধরনের শব্দ আতঙ্ক, যন্ত্রণা, কাতরতা ইত্যাদি প্রকাশ করে।
যেমন -
- উহ্, কি বিপদে পড়া গেল।
- বাপরে বাপ! কী ভয়ঙ্কর ছিল রাক্ষসটা।
অন্যদিকে,
• বিস্ময় আবেগ - আহ্, কী চমৎকার দৃশ্য!
• অলংকার আবেগ - ধুর! এ কথা কি বলতে আছে?
• প্রশংসা আবেগ - বাহ্, চমৎকার লিখেছ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন