এস এম সুলতান বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। তার পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। তিনি ১৯২৩ সালে নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ সালে মৃত্যুবরণ করেন।তার চিত্রকর্মের মধ্যে হত্যাযজ্ঞ ও চরদখল উল্লেখযোগ্য। তিনি নড়াইলে শিশুস্বর্গ ও চারুপীঠ নামে শিশুদের দুটি চিত্রাংকন প্রতিষ্ঠান স্থাপন করেন।(সূত্র: বাংলাপিডিয়া)