মেধাবী
Toggle menu

বিদ্যুচ্চমক সৃষ্টি হয় -

সঠিক উত্তর
বিপরীত আধানে আহিত দুটি মেঘের মধ্যে তড়িৎক্ষরণের ফলে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সাধারণত: গ্রীষ্ম ও বর্ষাকালে বায়ুতে প্রচুর জলীয় বাষ্প থাকে।
এই জলীয় বাষ্পগুলো বাতাসের আহিত আয়নগুলোর উপর ঘনীভূত হয়ে জলকণা সৃষ্টি করে এবং আহিত আয়নগুলোর আধানে আহিত হয়। বাতাসে ভাসমান এই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলো তাপমাত্রার পার্থক্যের কারণে বায়ুপ্রবাহের সাথে সাথে উপরে উঠে যায় এবং শীতল হয়।
তাছাড়া উপরে বায়ুর চাপ কম থাকায় বাতাস প্রসারিত হয় এবং আরো শীতল হয়।
শীতল ভাসমান এই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলো একত্রিত হয়ে মেঘের সৃষ্টি করে।

বাতাসের আহিত আয়নগুলোর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণা সৃষ্টি করে,
সেহেতু মেঘ ধনাত্মক বা ঋণাত্মক যেকোনো আধানে আহিত হতে পারে।
মেঘের আকারের উপর তাদের আধানের পরিমান নির্ভর করে।
দুই ধরণের আহিত মেঘ কাছাকাছি আসলে তাদের মধ্যে তড়িৎক্ষরণ ঘটে এবং বিরাট অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয়।
একে আমরা বিদ্যুচ্চমক বলি।

কোনো কোনো ক্ষেত্রে এই অগ্নিস্ফুলিঙ্গের তাপমাত্রা সূর্য্য পৃষ্ঠের তাপমাত্রার চেয়েও বেশী হয়।
সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গের পথে বাতাসগুলো তাপ পেয়ে হঠাৎ প্রসারিত হয় এবং পার্শ¦বর্তী বাতাসকে প্রচন্ড জোরে ধাক্কা বা চাপ দেয়।
এর ফলে প্রচন্ড শব্দ হয়। এই চাপ বাতাস বাহিত হয়ে ভূ-পৃষ্ঠে আসে। চাপের কিছু অংশ দুই মেঘের মধ্যে বার বার
প্রতিফলিত হয়ে ভূ-পৃষ্ঠে আসে। এই জন্য আমরা গড় গড় শব্দ শুনি। একেই মেঘের গর্জন বলে।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

দুটি মেঘের ঘর্ষনের ফলে দুটি আহিত মেঘের ঘর্ষনের ফলে
বিপরীত আধানে আহিত দুটি মেঘের মধ্যে তড়িৎক্ষরণের ফলে সঠিক
দুটি আহিত মেঘের ঘর্ষনের ফলে
পৃথিবীর সাথে আহিত মেঘের আধান বিনিময়ের ফলে

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড