- একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক। ১৯৭৬ সাল থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় একুশে পদক প্রদান করে আসছে। - ভাষা আন্দোলন, শিল্পকলা, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার নির্ধারিত অন্য যেকোন ক্ষেত্রে জীবিত/মৃত কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে এই পদক প্রদান করা হয়। একুশে পদক প্রাপ্তদের প্রদান করা হয়: - আঠারো ক্যারেট স্বর্ণ দ্বারা নির্মিত ৩৫ গ্রাম ওজনের একটি পদক - পদকের একটি রেপ্লিকা - নগদ ৪ লক্ষ টাকা এবং - একটি সম্মাননাপত্র। - একুশে পদক মনোনয়ন বোর্ডের সভাপতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রী।