মেধাবী
Toggle menu

EBDO এবং PODO নামে পরিচিত দুটি আদেশ জারি করেন -

সঠিক উত্তর
আইয়ুব খান

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• আইয়ুব খান ১৯৫৯ সালে 'নির্বাচিত সংস্থাসমূহ (অযোগ্যতা) আদেশ, ১৯৫৯' (Elective Bodies Disqualification Order 1959) এবং 'সরকারি পদ লাভের অযোগ্যতা সংক্রান্ত আদেশ' (Public Office Disqualification Order) নামে দুটি আদেশ জারি করেন।
- এ দুটি আদেশ সংক্ষেপে EBDO এবং PODO নামে পরিচিত হয়।
- 'পোডো' (PODO- Public Office Disqualification Order)-তে বলা হয় যে, যারা দুর্নীতির কারণে সাজাপ্রাপ্ত হয়েছেন তারা ১৫ বছরের মধ্যে জনপ্রতিনিধিত্বমূলক পদে নির্বাচন করতে পারবেন না।
- অপরদিকে 'এবডো' (EBDO- Elective Bodies Disqualification Order ) তে বলা হয় যে, বিশেষ আদালতে অভিযুক্ত কোনো ব্যক্তি বা রাজনীতিবিদ ইলেকটিভ বডির নির্বাচনে প্রার্থী হবেন না বলে সম্মত হলে শুধুমাত্র তখন বিচার এড়াতে পারবেন। 'এবডো' নামক কালাকানুন বা আদেশ জারি করে আওয়ামী লীগ নেতা হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী, আতাউর রহমান খান, শেখ মুজিবুর রহমান, সীমান্ত গান্ধী খান আব্দুল গফফার খান, মিঞা মমতাজ দৌলতানা, সিন্ধুর নেতা এম. এ. খুরোসহ অসংখ্য রাজনৈতিক নেতাকে অভিযুক্ত করা হয়। সোহ্রাওয়ার্দীসহ অনেক রাজবন্দী নেতার বিরুদ্ধে 'হেবিয়াস কর্পাস' রীট মামলা দায়ের করা হয় ।

সূত্র: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজ্জামেল হক।

সকল অপশন

রেফারেন্স মাত্র

আইয়ুব খান সঠিক
লিয়াকত আলী
ইস্কাদার মির্জা
টিক্কা খান

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড