ন্যাটোর 'ইস্টার্ন সেন্ট্রি' (Eastern Sentry) অভিযানটি মূলত কোন ভৌগোলিক অঞ্চলে পরিচালিত হচ্ছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: পূর্ব ইউরোপ
সঠিক উত্তর
সঠিক উত্তর: পূর্ব ইউরোপ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ইস্টার্ন সেন্ট্রি (Eastern Sentry):
- ন্যাটো (NATO) তার পূর্ব সীমান্তে নিরাপত্তা ও সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করতে “Eastern Sentry” নামের একটি নতুন অভিযান শুরু করেছে।
- এই অভিযান পরিচালনা করছে Allied Command Operations (ACO)।
- এর কাজ হলো ন্যাটোর সব সামরিক কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়ন করা।
- এই উদ্যোগটি নেওয়া হয়েছে মূলত পূর্ব ইউরোপীয় আকাশসীমায় বারবার অনুপ্রবেশের ঘটনার কারণে।
- বিশেষ করে ১০ সেপ্টেম্বর পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার একাধিক ড্রোন প্রবেশ করার পর।
- ন্যাটো দ্রুত পদক্ষেপ নিলেও, ভবিষ্যতে আরও শক্ত প্রতিরক্ষা গড়ে তোলার সিদ্ধান্ত নেয়।
- এই অভিযানের মাধ্যমে ন্যাটো তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করবে।
- এবং যেকোনো আগ্রাসন প্রতিরোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেবে।
- ন্যাটোর সামরিক প্রধানরা বলেন, এটি শুধু পোল্যান্ড নয়, পুরো জোটের নিরাপত্তার বিষয়।
- ইস্টার্ন সেন্ট্রি অভিযানে বিভিন্ন দেশ সামরিক সহায়তা দিচ্ছে—
- ডেনমার্ক পাঠাচ্ছে F-16 যুদ্ধবিমান ও একটি নৌ ফ্রিগেট,
- ফ্রান্স পাঠাচ্ছে রাফাল যুদ্ধবিমান,
- জার্মানি পাঠাচ্ছে ইউরোফাইটার,
- এবং যুক্তরাজ্যও সহায়তা দিতে প্রস্তুত।
উৎস: shape.nato.int [লিঙ্ক]।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন