মূল বিষয়বস্তুতে যান
মেধাবী

দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি?

সঠিক উত্তর

পঞ্চদশ

সঠিক উত্তর: পঞ্চদশ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু:

- দ্রৌপদী মুর্মু ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি।
- রাষ্ট্রপতি হিসেবে ২৫ জুলাই ২০২২ তারিখে শপথ গ্রহণ করেন দ্রৌপদী মুর্মু।
- সাঁওতাল নারী হিসেবে, সবচেয়ে কম বয়সে ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু।
- ৬৪ বছর বয়সী দ্রৌপদী মুর্মু দেশটির সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়া প্রথম আদিবাসী নারী এবং দেশটির সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। 
- দ্রৌপদীর পারিবারিক পদবি ছিল টুডু। স্কুল-কলেজেও তিনি এই পদবি ব্যবহার করতেন। বিয়ের পর পদবি বদলে রাখেন মুর্মু।
- দ্রৌপদী মুর্মুই ভারতের প্রথম রাষ্ট্রপতি, যাঁর জন্ম ভারতের স্বাধীনতার পর।
- ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ৬৪ শতাংশ ভোট পেয়েছেন দ্রৌপদী। উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র থেকে সবচেয়ে বেশিসংখ্যক ভোট পেয়েছেন দ্রৌপদী। আশ্চর্যজনকভাবে বিরোধী দলের ১৭ জন এমপি এবং ১২৫ জন এমএলএ বা বিধায়কের ভোট পেয়েছেন তিনি।
- ১৯৫৮ সালের ২০ জুন ভারতের ওডিশার ময়ুরভঞ্জ জেলার উপারবেদা গ্রামে জন্ম নেন দ্রৌপদী মুর্মু। স্থানীয় স্কুলেই প্রাথমিক এবং মাধ্যমিক পড়ালেখা করেন। পরে রাম দেবী মহিলা কলেজ থেকে লেখাপড়ার পাট চুকান। ওডিশার সচিবালয়ে কেরানি হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তার কিছুদিন পরই বিয়ে করেন ব্যাংক কর্মকর্তা শ্যামচরণ মুর্মুকে।

[ভারতের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচনে পঞ্চদশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পর পর দু’বার (১৯৫২ ও ১৯৫৭ সালে) প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন। সেকারণে ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন হলেও দ্রৌপদী মুর্মু দেশটির ১৫তম রাষ্ট্রপতি।]

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৯ জুলাই ২০২২।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. চতুর্দশ
  2. দ্বাদশ
  3. পঞ্চদশ সঠিক
  4. ষোড়শ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

বিনামূল্যে · ৪.৯★

ডাউনলোড