মূল বিষয়বস্তুতে যান

ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নাটক -

সঠিক উত্তর

কবর

সঠিক উত্তর: কবর

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে মুনীর চৌধুরী রচিত নাটক 'কবর'।
- নাটকটি লেখক জেলে থাকা অবস্থায় রচনা করে। এবং ১৯৫৩ সালে জেলের রাজবন্দীদের দ্বারা নাটকটি প্রথম অভিনীত হয়।
- নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৬৬ সালে।

⇒ নাটকের কাহিনি সংক্ষেপ:
• মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত Bury The Dead (১৯৩৬) নাটকের অনুসরণে এদেশীয় ঘটনা কেন্দ্র করে 'কবর' নাটক লেখা হয়েছে।
- 'কবর' নাটকে মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে শহরে কারফিউ দিয়ে লাশ গুম করতে গভীর রাতে কবরস্থানে নিয়ে যায়। পুলিশ ইনসপেক্টর হাফিজ এবং নেতা (নাটকে তার নাম নেই) যৌথভাবে এ দায়িত্ব নেয় । কিন্তু লাশগুলো ছিন্নভিন্ন দেখে তারা ধর্মীয় প্রথা অনুসারে কবরস্থ না করে একত্র মাটিচাপা দেবার সিদ্ধান্ত হয়। এতে বাধা দেয় গোর-খোদক। কবরস্থানে আশ্রয় নেয়া আরেক স্বজনহারা পাগল মুর্দা ফকিরও প্রতিবাদ জানায়। বলে : এ লাশগুলো আন্দোলনকারীর। এরা এভাবে কবরে যাবে না। লাশগুলোও তখন উঠে দাঁড়ায় এবং বলে : আমরা কবরে যাবো না। এসব দেখে মদ্যপ ইন্‌সপেক্টর ও নেতা ভয় পেয়ে যায়।
- 'কবর' একুশের পটভূমিতে রচিত প্রথম বাংলা নাটক।

• মুনীর চৌধুরী:
- তিনি ছিলেন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্যসমালোচক।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- তাঁর পৈতৃক নিবাস নোয়াখালী জেলায়। পিতা খানবাহাদুর আবদুল হালিম চৌধুরী ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট।
- ঢাকার প্রগতি লেখক ও শিল্পী সংঘ, কমিউনিস্ট পার্টি, ভাষা আন্দোলন ইত্যাদির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
- জেলে বন্দী অবস্থায়ই তিনি ভাষা আন্দোলনের পটভূমিকায় রচনা করেন তাঁর শ্রেষ্ঠ নাটক কবর।
- ১৯৭১ এর মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুদিন আগে ১৪ ডিসেম্বর তিনি পাকবাহিনীর সহযোগীদের দ্বারা নিহত হন। 

• তাঁর রচিত নাটক:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর (ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম বাংলা নাটক),
- দণ্ডকারণ্য।

• তাঁর রচিত অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

অন্যদিকে,
- ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত জহির রায়হানের উপন্যাস - আরেক ফাল্গুন।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো ‘পথের দাবী’ যা ১৯২৬ সালে প্রকাশিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর, সাহিত্যপাঠ একাদশ-দ্বাদশ শ্রেণি (২০২০-২১ সংস্করণ)

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. রক্তাক্ত প্রান্তর
  2. কবর সঠিক
  3. আরেক ফাল্গুন
  4. পথের দাবী

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল