নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?' - প্রবাদপ্রতিম বাক্যটির রচয়িতা -
সঠিক উত্তর
সঠিক উত্তর: ভারতচন্দ্র
সঠিক উত্তর
সঠিক উত্তর: ভারতচন্দ্র
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
ভারতচন্দ্র রায়গুণাকর ছিলেন মধ্যযুগের শেষ বড় কবি, অন্যতম শ্রেষ্ঠ কবি। তার কাব্য প্রতিভা ছিল অসাধারণ।
চমৎকার কথা বলায়, ছন্দের আন্দোলন সৃষ্টিতে তাঁর জুড়ি নেই মধ্যযুগে। কথা বলেন তিনি বিস্ময়কর চাতুর্যের সঙ্গে।
যেমন মধ্যযুগের সকল কবিই বলেছেন, তাঁর নায়িকা দেখতে অত্যন্ত সুন্দরী, দেখতে একেবারে চাঁদের মতন। এ নিয়ে তামাশা করেছেন ভারতচন্দ্র।
তিনি তার নায়িকার রূপ বর্ণনা করতে এসে দেখলেন এ বড়ো কঠিন কাজ, কেননা কয়েকশো বছর ধরে কয়েকশো কবি ব'লে গেছেন, তাঁদের নায়িকারা দেখতে চাঁদের মতো। তাই ভারতচন্দ্র লিখলেনঃ
''কে বলে শারদ শশী সে মুখের তুলা।
পদনখে পড়ি তার আছে কতগুলা।।''
এমন চমৎকার কথা তিনি অনেক বলেছেন, তাঁর অনেক কথা প্রবাদে পরিণত হয়েছে।
যেমন- 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন',
'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?'
উৎসঃ লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন