• DML (Data Manipulation Language) কমান্ড হলো এমন কমান্ড যা ডাটাবেজের মধ্যে থাকা ডেটা পরিবর্তন, মুছে ফেলা বা যোগ করার কাজ করে। এর মধ্যে প্রধান কমান্ডগুলো হলো Insert, Update এবং Delete। প্রশ্নে দেওয়া অপশনগুলোর মধ্যে “Delete” হলো DML কমান্ড কারণ এটি ডাটাবেজ থেকে ডেটা মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে “Create” এবং “Alter” হলো DDL (Data Definition Language) কমান্ড, যা ডাটাবেজের কাঠামো পরিবর্তনের কাজে লাগে। “Next” কোনো SQL কমান্ড নয়। তাই সঠিক উত্তর হলো “Delete”, যা ডাটাবেজের ডেটা মুছে ফেলার জন্য ব্যবহৃত DML কমান্ড।
• ডাটাবেজ ভাষা: - যে ভাষার দ্বারা ডাটাবেজ সিস্টেমে ডাটাবেজ তৈরি, কুয়েরি, ডাটা মডিফিকেশন করা হয় তাকে ডাটাবেজ ভাষা বলে। - ডাটাবেজ ভাষা দুই ধরনের। যথা: ১. ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ (Data Definition Language - DDL) ও ২. ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ (Data Manipulation Language - DML).
১। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ: - একটি ডাটাবেজ পরিকল্পনা করা হয় কতকগুলো বর্ণনার মাধ্যমে। - এ বর্ণনাগুলো লেখার জন্য এক ধরনের বিশেষ ভাষা ব্যবহার করা হয়, যাকে ডাটা ডেফিনেশন ল্যাংগুয়েজ বলা হয়। - ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা সংরক্ষণ ও ডাটা এ্যাকসেস করার জন্য ডাটা ডেফিনেশন ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়।
- ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এর কমান্ডগুলো হল- • Create statement, • Drop statement, • Alter statement, • Rename statement.
২। ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ: - যে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রিলেশনাল ডাটাবেজ টেবিলে ডাটা ইনসার্ট, ডিলিট, আপডেট, মডিফাই করা যায় তাকে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বলে।