মূল বিষয়বস্তুতে যান

কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে কত ভাগে ভাগ করা হয়েছে?

সঠিক উত্তর

তিন

সঠিক উত্তর: তিন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সরল টিস্যু (Simple tissue): 
- যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন, তাকে সরল টিস্যু বলে। 
- কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে। 
যথা- 
১। প্যারেনকাইমা, 
২। কোলেনকাইমা এবং 
৩। স্ক্লেরেনকাইমা। 

প্যারেনকাইমা: 
- উদ্ভিদদেহের সব অংশে এদের উপস্থিতি লক্ষ করা যায়। 
- এ টিস্যুর কোষগুলো জীবিত, সমব্যাসীয়, পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। 
- এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। 
- কোষপ্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি হয়। 
- এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে, তখন তাকে ক্লোরেনকাইমা (Chlorenchyma) বলে। 
- জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা (Aerenchyma) বলে। 
- প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং খাদ্যদ্রব্য পরিবহন করা। 

কোলেনকাইমা: 
- কোলেনকাইমাগুলো বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি হয়। 
- কোষপ্রাচীরে সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে পুরু হয়। 
- তবে এদের কোষপ্রাচীর অসমভাবে পুরু এবং কোণাগুলো অধিক পুরু হয়। 
- এ টিস্যুর কোষগুলো লম্বাটে ও সজীব। 
- এরা প্রোটোপ্লাজমপূর্ণ কোষ দিয়ে তৈরি হয়। 
- এতে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। 
- কোষপ্রাচীর চৌকোনাকার, সরু বা তির্যক হতে পারে। 
- খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদদেহকে দৃঢতা প্রদান করা কোলেনকাইমার প্রধান কাজ। 
- পাতার শিরা এবং পত্রবৃন্তে এদের দেখা যায়। 
- এ কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে, তখন এরা খাদ্য প্রস্তুত করে। 

স্ক্লেরনকাইমা: 
- এ টিস্যুর কোষগুলো শক্ত, অনেক লম্বা এবং পুরু প্রাচীরবিশিষ্ট হয়। 
- প্রোটোপ্লাজমবিহীন, লিগিনিনযুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে স্ক্লেরেনকাইমা টিস্যু বলে। 
- প্রাথমিক অবস্থায় কোষগুলোতে প্রোটোপ্লাজম উপস্থিত থাকলেও খুব তাড়াতাড়ি তা নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। 
- উদ্ভিদদেহে দৃঢতা প্রধান এবং পানি ও খনিজ লবণ পরিবহন করা এর মূল কাজ। 

উৎস:
জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. দুই
  2. পাঁচ
  3. তিন সঠিক
  4. চার

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল