মেধাবী
Toggle menu

নিচের কোনটি অসমীকরণ (Dissimilation) ধ্বনি পরিবর্তনের উদাহরণ?

সঠিক উত্তর
ধপ + ধপ > ধপাধপ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• অসমীকরণ (Dissimilation):- একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ।- যেমন: ধপ + ধপ > ধপাধপ, টপ + টপ > টপাটপ ইত্যাদি।• অন্যদিকে:• অপিনিহিতি (Apenthesis):- পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।- যেমন: আজি > আইজ, সাধু > সাউধ, রাখিয়া > রাইখ্যা, বাক্য > বাইক্য, সত্য > সইত্য, চারি > চাইর, মারি > মাইর ইত্যাদি।• অন্ত্যস্বরাগম (Apothesis):- কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে।- এরূপ স্বরাগমকে বলা হয় অন্ত্যস্বরাগম।- যেমন: দিশ্ > দিশা, পোখত্ > পোক্ত, বেঞ্চ > বেঞ্চি, সত্য > সত্যি ইত্যাদি।• স্বরসঙ্গতি (Vowel harmony):- একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে।-যেমন: দেশি > দিশি, বিলাতি > বিলিতি, মুলা > মুলো ইত্যাদি।উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ধপ + ধপ > ধপাধপ সঠিক
রাখিয়া > রাইখ্যা
পোখত্ > পোক্ত
বিলাতি > বিলিতি

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড