মেধাবী
Toggle menu

দিনাজপুর অঞ্চল প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্গত ছিলো?

সঠিক উত্তর
পুণ্ড্র

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রাচীন যুগে বাংলা কোন একক বা অখণ্ড রাষ্ট্র ছিলো না।
সমগ্র বাংলা তখন কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত ছিলো।
এসব ছোট ছোট অংশ ‘জনপদ’ নামে পরিচিত।
প্রাচীন শিলালিপি ও সাহিত্যগ্রন্থে প্রাচীন বাংলায় প্রায় ষোলটি জনপদের উল্লেখ পাওয়া যায়।

এদের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ জনপদ হিসেবে বিবেচনা করা হয় পুণ্ড্র জনপদকে।
বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী এবং দিনাজপুর অঞ্চল জুড়ে পুণ্ড্র নামের জনগোষ্ঠী এই জনপদ গড়ে তোলে ছিলো।
এর রাজধানী ছিলো বগুড়া জেলার মহাস্থানগড় বা পুণ্ড্রনগর
এখানে বাংলার সবচেয়ে প্রাচীন শিলালিপি পাওয়া গেছে।

প্রাচীন বাংলার অন্যান্য জনপদ সমূহের মধ্যে রয়েছে:
- বঙ্গ
- বরেন্দ্র
- সমতট
- হরিকেল
- রাঢ়
- চন্দ্রদ্বীপ
- তাম্রলিপ্ত
- গঙ্গারিডাই
- গৌড় প্রভৃতি।

[উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি]

সকল অপশন

রেফারেন্স মাত্র

সমতট
হরিকেল
পুণ্ড্র সঠিক
বরেন্দ্র

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড