মূল বিষয়বস্তুতে যান

গ্রীণহাউজ প্রভাব সৃষ্টির জন্য বিভিন্ন গ্রীণ হাউজ গ্যাসগুলোর মধ্যে কোনটি অন্যতম?

সঠিক উত্তর

কার্বন ডাই-অক্সাইড

সঠিক উত্তর: কার্বন ডাই-অক্সাইড

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাধারণ জ্ঞান ১ নম্বর

বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

গ্রীন হাউজ প্রভাব
- কৃত্রিমভাবে সৌরতাপকে আটকে রেখে কাঁচের তৈরি ঘরে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মাবার ব্যবস্থা করা হয়।
- কাঁচের তৈরি এ ঘরকে গ্রীন হাউজ বলে।
-  গ্রীন হাউজের ভিতরের তাপ কাঁচ ভেদ করে বের হতে পারে না বলে ঘর গরম থাকে।
- তেমনিভাবে পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত তাপ বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইড অতিক্রম করে মহাশূন্যে যেতে পারে না, ফলে পৃথিবী উত্তপ্ত হয়। 
- বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে পৃথিবীর স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটে।
- পৃথিবী পৃষ্ঠ থেকে তাপ বিকিরিত হবার কালে বায়ুমন্ডলে অবস্থিত কার্বন ডাই-অক্সাইড সে তাপ শোষণ করে।
- এর ফলে বায়ুমন্ডলের তাপমাত্রা বেড়ে যায়, একইভাবে পৃথিবীপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায়।
- গ্রীন হাউজ গ্যাসগুলির মধ্যে কার্বন ডাই-অক্সাইড অন্যতম, এছাড়া মিথেন, সি এফ সি, নাইট্রাস অক্সাইড গ্যাসও এর অন্তর্ভুক্ত।
- গ্রীন হাউজ গ্যাসের ফলে বিশ্বব্যাপী বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।
- বাংলাদেশে মরুকরণ, জলাবদ্ধতা ও লবণাক্ততা বৃদ্ধি এর ফলে ঘটছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য,
- ‘গ্রীন হাউজ প্রভাব' কথাটি প্রথম ব্যবহার করেন সুইডিস রসায়নবিদ সোভানটে আরহেনিয়াস।
- শিল্প বিপ্লবের যুগে হাজার হাজার টন কয়লা পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড বাতাসে মিশছে তার কুফল সম্পর্কে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, বায়ুমন্ডলের কার্বন ডাই-অক্সাইড যদি দ্বিগুণ হয় তবে পৃথিবীর তাপমাত্রা ৫০ সেলসিয়াস বৃদ্ধি পাবে।

উৎস: জনসংখ্যা ও পরিবেশ, সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. নাইট্রাস অক্সাইড
  2. সি. এফ. সি
  3. মিথেন
  4. কার্বন ডাই-অক্সাইড সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  2. 2

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  3. 3

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

  4. 4

    কোন রং বেশী দূর থেকে দেখা যায়?

  5. 5

    ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল