• 'দিবারাত্রির কাব্য' কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস।
মানিক বন্দ্যোপাধ্যায় - মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ খ্রিস্টাব্দে বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন। - তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে। - মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম। - বন্ধুদের সঙে বাজি ধরে তিনি রচনা করেন 'অতসীমামী' এবং পরবর্তীতে তা বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। - মাত্র একুশ বছর বয়সে তাঁর বিখ্যাত 'দিবারাত্রির কাব্য' রচনা করেন। - তিনি প্রায় অর্ধশতাধিক উপন্যাস ও দুশো চব্বিশটি গল্প তিনি রচনা করেছেন। - পদ্মানদীর মাঝি ও পুতুলনাচের ইতিকথা উপন্যাস দুটি তাঁর বিখ্যাত রচনা। এ দুটির মাধ্যমেই তিনি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন।
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাসগুলো হলো - - জননী (প্রথম প্রকাশিত), - চিহ্ন, - পদ্মানদীর মাঝি, - দিবারাত্রির কাব্য, - পুতুলনাচের ইতিকথা, - শহরবাসের ইতিকথা, - অহিংসা, - শহরতলী, - সোনার চেয়ে দামি, - স্বাধীনতার স্বাদ, - ইতিকথার পরের কথা, - আরোগ্য।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, মাধ্যমিক বাংলা সাহিত্য (২০২০ সংস্করণ)।