• ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্নকে — বর্ণ বলে।- ভাষা লিখে প্রকাশ করার সাংকেতিক চিহ্ন সমূহকে বর্ণ বলে।- বর্ণ হলো দৃশ্যগ্রাহ্য রূপ।অন্যদিকে, • শব্দের ক্ষুদ্রতম অংশকে - ধ্বনি বলে। - ধ্বনি হলো — শ্রুতিগ্রাহ্য রূপ।• বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে অক্ষর বলে।যেমন -সমাবর্তন শব্দে চারটি অক্ষর আছে।- সম+আ+√বৃৎ +অন = সমাবর্তন।----------------------• বর্ণ:- ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। - বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।- ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। - এই বর্ণ কানে শােনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে।- ভাষার সবগুলাে বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ২০২২ সংস্করণ,বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।