মূল বিষয়বস্তুতে যান

Denial of Service (DoS) Attack-এর মূল উদ্দেশ্য কী?

সঠিক উত্তর

অতিরিক্ত রিকোয়েস্ট পাঠিয়ে সেবা ব্যাহত করা

সঠিক উত্তর: অতিরিক্ত রিকোয়েস্ট পাঠিয়ে সেবা ব্যাহত করা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• Denial of Service (DoS) আক্রমণের মূল উদ্দেশ্য হলো সিস্টেমকে স্বাভাবিকভাবে কাজ করতে না দেওয়া। এটি সাধারণত সিস্টেমে অস্বাভাবিক পরিমাণে অনুরোধ (রিকোয়েস্ট) পাঠিয়ে করা হয়, যাতে সার্ভার অতিরিক্ত চাপ সামলাতে না পেরে ধীর হয়ে যায় বা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এই আক্রমণে ডেটা চুরি, ভাইরাস ইনস্টল বা সিস্টেমের নিয়ন্ত্রণ গ্রহণ করা হয় না। বরং আক্রমণকারীর লক্ষ্য থাকে সিস্টেমকে অকার্যকর করে ব্যবহারকারীদের বৈধ সেবা গ্রহণে বাধা সৃষ্টি করা। তাই DoS আক্রমণের সঠিক কাজ হলো সিস্টেমে অতিরিক্ত রিকোয়েস্ট পাঠিয়ে সিস্টেমকে ক্র্যাশ করানো।

সাইবার অপরাধ:
- বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। নিচে অতি সংক্ষিপ্তভাবে অপরাধসমূহের তালিকা দেওয়া হলো:
- কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কে অযাচিত প্রবেশ করা।
- ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
- প্লেজিয়ারিজম- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করা।
- স্নিকিং- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে নিজের আওতায় আনা।
- স্পুফিং- ভুল তথ্য দিয়ে নেটওয়ার্ককে বিভ্রান্ত করা।
- ই-মেইল বম্বিং (বিশাল ই-মেইল পাঠানোর মাধ্যমে সিস্টেম ক্র্যাশ করা)।
- Data diddling (কম্পিউটার প্রসেসিং এর পূর্বে কোন ডেটাকে কম্পিউটার থেকে সরিয়ে ফেলা এবং প্রসেসিং সম্পন্ন হবার পর পুনরায় সে ডেটাকে কম্পিউটারে স্থাপন করা।)
- Salami Attack (অবৈধ আর্থিক বিনিময় কিংবা আর্থিক ক্ষতি সাধন।)
- Denial of Service Attack (বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা)।
- ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।
- স্প্যামিং (Spamming): অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে।
এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।
- লজিক বম্ব (ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে এ্যাটাক করা)।
- ট্রোজান এ্যাটাক (পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের কন্ট্রোল গ্রহণ করা।
- ইন্টারনেটের ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
- ওয়েব সাইট হ্যাক করে তথ্য পরিবর্তন করা।

উৎস:
- Computer & ICT Cloud [Live Publications],
- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. অতিরিক্ত রিকোয়েস্ট পাঠিয়ে সেবা ব্যাহত করা সঠিক
  2. সিস্টেমের ডেটা চুরি করা
  3. সিস্টেমে ভাইরাস ইনস্টল করা
  4. সিস্টেমের কন্ট্রোল গ্রহণ করা

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  4. 4নিচের কোনটি output device নয়?
  5. 5নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল