DeepSeek AI:- ডিপসিক (DeepSeek) একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কোম্পানি।
- হাংজোভিত্তিক এই প্রতিষ্ঠানটি ২০২৩ সালে লিয়াং ওয়েনফেং দ্বারা প্রতিষ্ঠিত হয়।- লিয়াং ওয়েনফেং একজন চীনা উদ্যোক্তা এবং ব্যবসায়ী।
- তিনি কোয়ান্টিটেটিভ হেজ ফান্ড হাই-ফ্লায়ারের একজন সহ-প্রতিষ্ঠাতা।
- ডিপসিকের লক্ষ্য হলো কম খরচে কার্যকর এআই মডেল তৈরি করা।
উল্লেখ্য,
- ডিপসিকের আর-১ মডেলটি মাত্র ৬ মিলিয়ন ডলার খরচে তৈরি করা হয়েছে, যা অন্যান্য এআই মডেলের তুলনায় অনেক কম।
- এই মডেলটি চ্যাটজিপিটির সমকক্ষ হিসেবে বিবেচিত হয়।
- ২০২৫ সালের ১০ জানুয়ারি ডিপসিক তাদের প্রথম বিনামূল্যের চ্যাটবট অ্যাপ প্রকাশ করে।
- এটি মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই অ্যাপল স্টোরের সবচেয়ে বেশিবার ডাউনলোড করা ফ্রি অ্যাপের তালিকায় সবার উপরে উঠে এসেছে।
- সিলিকন ভ্যালির উদ্যোক্তা মার্ক আন্দ্রিসেন ডিপসিককে এআই দুনিয়ার 'অন্যতম যুগান্তকারী আবিষ্কার' হিসেবে চিহ্নিত করছেন।
তথ্যসূত্র- বিবিসি।
[Link]