মেধাবী
Toggle menu

সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে সন্নিবেশন করা হয়?

সঠিক উত্তর
পঞ্চদশ সংশোধনী

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশ সংবিধানে সপ্তম তফসিল হিসেবে সন্নিবেশন করা হয়।
- একই সংশোধনীতে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু প্রদত্ত ঐতিহাসিক ভাষণ সংবিধানের পঞ্চম তফসিল এবং ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা সংবিধানের ষষ্ঠ তফসিল হিসেবে সন্নিবেশিত করা হয়।
- বাংলাদেশ সংবিধানে বর্তমানে মোট সাতটি তফসিল রয়েছে।
এগুলো হলো:
- প্রথম তফসিল : অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন
- দ্বিতীয় তফসিল : রাষ্ট্রপতি নির্বাচন (বিলুপ্ত)
- তৃতীয় তফসিল : শপথ ও ঘোষণা
- চতুর্থ তফসিল : ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
- পঞ্চম তফসিল : বঙ্গবন্ধু প্রদত্ত ৭ই মার্চের ভাষণ
- ষষ্ঠ তফসিল : বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা
- সপ্তম তফসিল : মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ সংবিধান)

সকল অপশন

রেফারেন্স মাত্র

পঞ্চম সংশোধনী
দশম সংশোধনী
একাদশ সংশোধনী
পঞ্চদশ সংশোধনী সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড