ডি-৮ (Developing-8) হলো মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট। এটি ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর তুরস্কের ইস্তানবুলে অবস্থিত। এর সদস্য দেশগুলো হলোঃ তুরস্ক, ইরান, মিসর, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। বর্তমান মহাসচিব মালয়েশিয়ার দাতো’ কু জাফর কু সারী। (সূত্রঃ ডি-৮ ওয়েবসাইট)