১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে D-8 সংস্থা প্রতিষ্ঠিত হয়। এর সদস্য দেশগুলো হলোঃ তুরস্ক, ইরান, মিসর, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত। বর্তমান মহাসচিব মালয়েশিয়ার ডাতো’ কু জাফর কু সারী। ডি-৮ এর ২০২০ সালের সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে। (সূত্রঃ ডি-৮ ওয়েবসাইট)