রঙিন CRT মনিটরে মৌলিক রঙ প্রদর্শনের জন্য ব্যবহৃত তিনটি রঙ কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: লাল, সবুজ, নীল
সঠিক উত্তর
সঠিক উত্তর: লাল, সবুজ, নীল
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিচের কোনটি Anti- Virus Software নয়?
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• রঙিন CRT মনিটরে তিনটি মৌলিক রঙ হলো লাল, সবুজ, নীল, যা ইলেকট্রন গান দ্বারা প্রদর্শিত হয়।
• মনিটর:
- টেলিভিশনের মতো দেখতে কম্পিউটার ব্যবস্থার অংশটিকে মনিটর বলা হয়।
- মনিটরের মাধ্যমে কম্পিউটারের প্রক্রিয়াজাত তথ্য ব্যবহারকারীর কাছে প্রদর্শন করা হয়।
- টিভি কার্ড ব্যবহার করে মনিটরে টেলিভিশনের অনুষ্ঠানও দেখা যায়।
• মনিটরের প্রকারভেদ:
- মনিটর সাধারণত চার ধরনের হয়ে থাকে।
- সিআরটি মনিটর (CRT Monitor), এলসিডি মনিটর (LCD Monitor), এলইডি মনিটর (LED Monitor), অ্যামোলেড মনিটর (AMOLED Monitor)।
• সিআরটি মনিটর (CRT Monitor):
- ক্যাথোড রে টিউবযুক্ত মনিটরকে সিআরটি মনিটর বলা হয়।
- এ ধরনের মনিটরের পিছনের দিকে ইলেকট্রন গান থাকে।
- এই ইলেকট্রন ফসফরাসের উপর আঘাত করে চিত্র তৈরি করে।
• রঙিন প্রদর্শন প্রক্রিয়া:
- রঙিন সিআরটি মনিটরে তিনটি মৌলিক রঙ প্রদর্শনের জন্য তিন ধরনের ইলেকট্রন গান থাকে।
- মৌলিক রঙ তিনটি হলো: লাল, সবুজ, নীল।
উৎস:
১) কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল), নবম-দশম শ্রেণি।
২) Computer & ICT Cloud, Live Publications.
রেফারেন্স মাত্র
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন