মূল বিষয়বস্তুতে যান

কন্টেইনমেন্ট ডক্ট্রিন (Containment Doctrine)-এর প্রধান প্রবক্তা কে ছিলেন?

সঠিক উত্তর

জর্জ কেনান

সঠিক উত্তর: জর্জ কেনান

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

Containment Doctrine:
- স্নায়ুযুদ্ধের (Cold War) ইতিহাসে 'কন্টেইনমেন্ট ডক্ট্রিন' বা 'আটকিয়ে রাখার নীতি' একটি অত্যন্ত প্রভাবশালী ভূ-রাজনৈতিক কৌশল।
- কন্টেইনমেন্ট ডক্ট্রিন ছিল মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের সাম্যবাদী (Communism) আদর্শের বিস্তার ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের একটি কৌশল।
- মার্কিন নীতিনির্ধারকদের ধারণা ছিল, যদি সাম্যবাদকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখা যায়, তবে সময়ের ব্যবধানে এই ব্যবস্থা ভেতর থেকেই ভেঙে পড়বে।
- এই নীতির প্রধান কারিগর ছিলেন মস্কোতে নিযুক্ত মার্কিন কূটনীতিক জর্জ কেনান।
- ১৯৪৬ সালে তিনি তার বিখ্যাত 'লং টেলিগ্রাম' (Long Telegram)-এ যুক্তি দেন যে, সোভিয়েত ইউনিয়ন স্বভাবগতভাবেই সম্প্রসারণবাদী।
- মিঃ এক্স (Mr. X): ১৯৪৭ সালে 'Foreign Affairs' ম্যাগাজিনে 'Mr. X' ছদ্মনামে তিনি একটি প্রবন্ধ লেখেন, যেখানে আনুষ্ঠানিকভাবে 'Containment' শব্দটি ব্যবহার করা হয়।

কন্টেইনমেন্ট নীতির প্রধান তিনটি স্তম্ভ:
- ট্রুম্যান ডক্ট্রিন (১৯৪৭): সাম্যবাদী বিদ্রোহীদের হাত থেকে গ্রিস ও তুরস্ককে রক্ষা করার জন্য সরাসরি সামরিক ও আর্থিক সহায়তা।
- মার্শাল প্ল্যান (১৯৪৮): যুদ্ধবিধ্বস্ত পশ্চিম ইউরোপের দেশগুলোকে বিশাল অংকের আর্থিক সাহায্য দেওয়া, যাতে দারিদ্র্যের সুযোগ নিয়ে সাম্যবাদ সেখানে দানা বাঁধতে না পারে।
- ন্যাটো (NATO) গঠন: সোভিয়েত ইউনিয়নের যেকোনো সম্ভাব্য সামরিক আক্রমণ মোকাবিলা করার জন্য একটি পশ্চিমা সামরিক জোট গঠন।

উৎস: History. com.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. জর্জ মার্শাল
  2. উইনস্টন চার্চিল
  3. জর্জ কেনান সঠিক
  4. হ্যারি এস. ট্রুম্যান

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল