মেধাবী
Toggle menu

প্রত্যয় ব্যাকরণ এর কোন অংশে আলোচিত হয়?

সঠিক উত্তর
রূপতত্ত্বে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• প্রত্যয় ভাষার গঠনের সঙ্গে যুক্ত তাই প্রত্যয় এর আলোচনা আধুনিক ব্যাকরণ এর রূপতত্ত্বে স্থান পেয়েছে।

• ভাষা হল বাক্যের সমষ্টি। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। এদিক থেকে আবার ভাষার ক্ষুদ্রতম উপাদান হল ধ্বনি। এই ধ্বনি,শব্দ,বাক্য - প্রত্যেকটি অংশ ব্যাকরণের আলোচ্য বিষয়।

এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয়। সেসব অর্থ নিয়েও ব্যাকরণে আলােচনা করা হয়।

ব্যাকরণের এসব আলােচ্য বিষয় বিভক্ত হয় অন্তত চারটি ভাগে, যথা –
- ধ্বনিতত্ত্ব
- রূপতত্ত্ব
- বাক্যতত্ত্ব ও
- অর্থতত্ত্ব।

• রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলােচনা করা হয়। এই আলােচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন এবং পদ নির্মাণ প্রক্রিয়া। এছাড়াও কারক,সমাস,উপসর্গ,অনুসর্গ,প্রকৃতি ও প্রত্যয় ইত্যাদি রূপতত্ত্বের আলোচ্য বিষয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ধ্বনিতত্ত্বে
রূপতত্ত্বে সঠিক
বাক্যতত্ত্বে
অর্থতত্ত্বে

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড