প্রত্যয় ও প্রত্যয় যােগে শব্দ গঠন। - বাংলা ভাষায় ধাতু কিংবা প্রাতিপদিকের পরে বিভিন্ন বদ্ধরূপমূল যুক্ত হয়। - এই বদ্ধরূপমূলগুলােকে প্রত্যয় নামে অভিহিত করা হয়। গঠন অনুসারে দুই রকমের প্রত্যয় বাংলা ভাষায় রয়েছে। - এগুলাে হলাে : কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। - কৃৎ প্রত্যয় যুক্ত হয় ধাতুর সঙ্গে এবং - তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় প্রাতিপদিকের সঙ্গে। - বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে।
উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।