মূল বিষয়বস্তুতে যান

সমাসবদ্ধ শব্দকে বলে –

সঠিক উত্তর

সমস্তপদ

সঠিক উত্তর: সমস্তপদ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

১ম বাক্য: পরীক্ষাসমূহের নিয়ন্ত্রক পরীক্ষার সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ২য় বাক্য: পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল-কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
১ম বাক্যের ‘পরীক্ষাসমূহের নিয়ন্ত্রক', ‘সময় সংক্রান্ত সূচি' এবং 'স্কুল ও কলেজ' পদগুলো ২য় বাক্যে যথাক্রমে ‘পরীক্ষা নিয়ন্ত্রক’, ‘সময়সূচি' এবং 'স্কুল-কলেজ' হিসেবে সংক্ষিপ্ত হয়েছে। এই সংক্ষেপ প্রক্রিয়ার নাম সমাস।
 
- সমাসবদ্ধ শব্দকে বলে সমস্তপদ, যেমন ‘পরীক্ষা নিয়ন্ত্রক', ‘সময়সূচি' এবং 'স্কুল-কলেজ'।
- সমস্যমান পদের প্রথম অংশের নাম পূর্বপদ এবং শেষ অংশের নাম পরপদ। 
- এখানে ‘পরীক্ষা', ‘সময়’ ও ‘স্কুল' হলো পূর্বপদ এবং ‘নিয়ন্ত্রক’, ‘সূচি' ও ‘কলেজ' হলো পরপদ।
 
- যেসব শব্দ দিয়ে সমস্তপদকে ব্যাখ্যা করা হয়, তাকে ব্যাসবাক্য বলে। 
- এখানে ‘পরীক্ষা নিয়ন্ত্রক' পদের ব্যাসবাক্য হলো ‘পরীক্ষাসমূহের নিয়ন্ত্রক', ‘সময়সূচি' পদের ব্যাসবাক্য হলো ‘সময় সংক্রান্ত সূচি' এবং 'স্কুল কলেজ' পদের ব্যাসবাক্য হলো ‘স্কুল ও কলেজ'। 
 
- এছাড়া যেসব পদ নিয়ে সমাস হয়, সেগুলোকে সমস্যমান পদ বলে। 
- ১ম বাক্যের ‘পরীক্ষাসমূহের নিয়ন্ত্রক' পদগুলোর ‘পরীক্ষাসমূহের' এবং ‘নিয়ন্ত্রক' হলো সমস্যমান পদ।

- সমস্তপদ সাধারণত এক শব্দ হিসেবে লেখা হয়, যেমন ‘সময়সূচি'। 
- উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে হাইফেন (-) বসে, যেমন 'স্কুল-কলেজ'। 
- কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদকে আলাদা লেখা হয়, যেমন ‘পরীক্ষা নিয়ন্ত্রক’।
 
 
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সমস্তপদ সঠিক
  2. পূর্বপদ
  3. সমস্যমান পদ
  4. পরপদ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল