'কোল্ড ব্লব' (Cold Blob) ভৌগোলিকভাবে কোথায় অবস্থিত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: উত্তর আটলান্টিক মহাসাগর
সঠিক উত্তর
সঠিক উত্তর: উত্তর আটলান্টিক মহাসাগর
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
'কোল্ড ব্লব' (Cold Blob):
- 'কোল্ড ব্লব' (Cold Blob) হলো উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত অস্বাভাবিক শীতল জলের একটি বড় অঞ্চল। এটি গ্রিনল্যান্ডের দক্ষিণে অবস্থিত।
- এটি 'ওয়ার্মিং হোল' (warming hole) নামেও পরিচিত।
- যেখানে বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর বেশিরভাগ অংশ এবং সমুদ্রের পানি ক্রমশ উত্তপ্ত হচ্ছে, সেখানে গ্রিনল্যান্ডের দক্ষিণে অবস্থিত এই অঞ্চলটি উল্টো ক্রমশ ঠান্ডা হয়ে পড়ছে।
• কোল্ড ব্লবের কারণ:
- বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, প্রধানত আটলান্টিক মহাসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক স্রোত ব্যবস্থা AMOC (Atlantic Meridional Overturning Circulation) দুর্বল হয়ে পড়ার কারণেই এই কোল্ড ব্লব সৃষ্টি হয়েছে। জলবায়ু পরিবর্তন ও গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে গ্রিনল্যান্ডের বরফ গলে প্রচুর মিষ্টি জল সমুদ্রে এসে মিশছে, যা সমুদ্রের লবণাক্ততা ও তাপমাত্রার ভারসাম্য নষ্ট করছে এবং এই স্রোতকে মন্থর করে দিচ্ছে।
প্রভাব ও ঝুঁকি
- ইউরোপের জলবায়ু: এই স্রোত ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়লে ইউরোপে তীব্র ও চরম ঠাণ্ডা শীতকাল নেমে আসতে পারে।
- মৌসুমি বায়ুতে প্রভাব: আটলান্টিকের এই শীতল জল অঞ্চলটি ভারতীয় উপমহাদেশসহ গোটা বিশ্বের বৃষ্টিপাত ও মৌসুমি বায়ুর স্বাভাবিক বিন্যাসে পরিবর্তন ঘটাচ্ছে। গবেষকরা মনে করছেন, এই কোল্ড ব্লব জলবায়ু পরিবর্তনের একটি বড় সতর্কবার্তা, যা নির্দেশ করে যে বিশ্বের সমুদ্র স্রোতের ভারসাম্য একটি বিপর্যয়কর প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছে।
উৎস: i) The Daily Star.
ii) CNN.
iii) Science alert.
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন