মূল বিষয়বস্তুতে যান

'Cohabitation' শব্দটি কোন শাসনব্যবস্থার সাথে সম্পর্কিত?

সঠিক উত্তর

আধা-রাষ্ট্রপতি শাসিত

সঠিক উত্তর: আধা-রাষ্ট্রপতি শাসিত

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

Cohabitation:
- "Cohabitation" বা সহাবস্থান হলো আধা-রাষ্ট্রপতির শাসনব্যবস্থার (Semi-Presidential System) একটি বিশেষ পরিস্থিতি।
- একটি আধা-রাষ্ট্রপতির শাসনব্যবস্থায় একই সাথে একজন শক্তিশালী রাষ্ট্রপতি এবং একজন প্রধানমন্ত্রী থাকেন। সাধারণত এই দুই পদাধিকারী একই রাজনৈতিক দল বা জোটের হয়ে থাকেন। কিন্তু বিশেষ পরিস্থিতিতে যখন দেশের রাষ্ট্রপতি একটি রাজনৈতিক দলের হন, এবং
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা থাকা দলের প্রধানমন্ত্রী সম্পূর্ণ ভিন্ন বা বিরোধী দলের হন, তখন সেই দ্বৈত নেতৃত্বকে রাজনীতিতে "Cohabitation" বলা হয়।
- সাধারণত রাষ্ট্রপতি এবং পার্লামেন্ট (জাতীয় সংসদ) নির্বাচন ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হওয়ার কারণে এমনটি ঘটে।

উল্লেখ্য,
- এটি বিশেষ করে ফরাসি রাজনীতি-তে বিশেষভাবে পরিচিত।
• ১৯৮৬-১৯৮৮: সমাজতান্ত্রিক রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া মিতেরার সাথে রক্ষণশীল প্রধানমন্ত্রী জ্যাক শিরাক।
• ১৯৯৩-১৯৯৫: সমাজতান্ত্রিক রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া মিতেরার সাথে ডানপন্থী প্রধানমন্ত্রী এদুয়ার বালাদুর।
• ১৯৯৭-২০০২: ডানপন্থী রাষ্ট্রপতি জ্যাক শিরাকের সাথে সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী লিওনেল জোসপাঁ।

উৎস: i) Britannica.
ii) The Economist.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সংসদীয়
  2. রাষ্ট্রপতি শাসিত
  3. আধা-রাষ্ট্রপতি শাসিত সঠিক
  4. এককেন্দ্রিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল