(প্রশ্নে "starting" নয়, "starling" হবে। এটি একটি পাখির নাম।)
• Correct answer: The starling, a bird mentioned in one of Shakespeare's plays, was first introduced in the United States in 1890 and has since become a significant pest species.
- Bangla meaning: শেকসপিয়রের একটি নাটকে উল্লেখিত স্টারলিং পাখিটি ১৮৯০ সালে প্রথম যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল এবং এরপর থেকে এটি একটি গুরুত্বপূর্ণ ক্ষতিকর প্রজাতিতে পরিণত হয়েছে।
- এখানে The starling হলো singular subject। তাই verb হবে was, were নয়।
- বাক্যটি অতীতের একটি ঘটনার (1890 সালে introduction) সঙ্গে বর্তমান পর্যন্ত তার ফলাফল (বর্তমানে pest species হয়ে গেছে) বোঝাচ্ছে। এখানে,
- was first introduced → Past Simple. (1890 সালের নির্দিষ্ট ঘটনা)
- has since become → Present Perfect. (সেই ঘটনার ফল বর্তমানেও বিদ্যমান)
• Other options,
খ) were first introduced in the United States in 1890 and has since become.
- The starling singular subject, তাই were ভুল।
গ) was first introduced to the United States in 1890 and would since become.
- would since become ব্যাকরণগতভাবে ভুল।
- এখানে, সঠিক উত্তর has since become হবে।
ঘ) was first introduced to the United States in 1890 and since became
- since became ভুল গঠন।
- since-এর সঙ্গে এখানে has become ব্যবহৃত হয়।