সঠিক উত্তর: গ) would have suffered.
• Had it not been for হলো Third Conditional-এর inverted form.
• এটি অতীতের অবাস্তব শর্ত বোঝায়। তাই result clause-এ would have + past participle বসে।
Complete sentence: Had it not been for the timely warning, the villagers would have suffered heavy losses.
• More Examples:
- Had it not been for your help, I would have failed.
- Had he been more careful, he would have avoided the accident.
-------------
• 3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
- Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।
-------------
অন্যান্য অপশন:
ক) had suffered
এটি conditional clause-এ ব্যবহৃত হতে পারে, কিন্তু result clause-এ নয়।
খ) would suffer
এটি বর্তমান বা ভবিষ্যৎ শর্তের ফল বোঝায়; এখানে অতীতের ফল বোঝানো হয়েছে।
ঘ) No improvement
মূল বাক্যে will suffer ভুল; এখানে would have suffered হবে।