বাংলার পাল বংশের রাজারা বৌদ্ধ ছিলেন। - তাদের আমলে চর্যাগীতিকাগুলোর বিকাশ লাভ করেছিলো। - পাল বংশের পরে পরেই বাংলাদেশে সেন, বর্মণ রাজাদের পৃষ্ঠপোষকতার পৌরাণিক হিন্দুধর্ম ও ব্রাহ্মণ্যসংস্কার রাজধর্ম হিসেবে গৃহীত হয় এবং দেশি ভাষা বাংলার পরিবর্তে সংস্কৃত ভাষা প্রাধান্য লাভ করে। - পাল রাজাদের উদারপন্থী বৌদ্ধ মতবাদের পরিবর্তে সেন রাজাদের ব্রাহ্মণ্য ধর্মমতের প্রাধাণ্যের ফলে বৌদ্ধ সীদ্ধাচার্যেরা এদেশ থেকে বিতাড়িত হয়।