মূল বিষয়বস্তুতে যান

উক্তি পরিবর্তন করুন: শিক্ষক বললেন, "কাল তোমাদের ছুটি থাকবে।"

সঠিক উত্তর

শিক্ষক বললেন যে, পরদিন আমাদের ছুটি থাকবে।

সঠিক উত্তর: শিক্ষক বললেন যে, পরদিন আমাদের ছুটি থাকবে।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

উক্তি:
- বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে।
- উক্তি দুই প্রকার: প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি।
যেমন -
→ প্রত্যক্ষ উক্তি: ছেলেটি বলেছিল, "আজ আমি অনেক পড়েছি।"
→ পরোক্ষ উক্তি: ছেলেটি বলেছিল যে, সেদিন সে অনেক পড়েছে।

• যে উক্তিতে বক্তার কথা সরাসরি উদ্ধৃত করা হয়, তাকে বলে প্রত্যক্ষ উক্তি।
• আর যে উক্তিতে বক্তার কথা অন্যের দ্বারা বর্ণিত হয়, তাকে বলে পরোক্ষ উক্তি।

• প্রত্যক্ষ উক্তি লেখার সময়ে উদ্ধারচিহ্ন ব্যবহৃত হয়।
যেমন -
→ রফিক হেসে বললো, "আমি আপনাকে লক্ষ করিনি।"
→ কালো চুলের মানুষটি বলল, "দশ পর্যন্ত গুনতে পারি। যোগ কী আমার ধারণা আছে। কিন্তু বিয়োগ করতে পারি না।”

• প্রত্যক্ষ উক্তির কালবাচক পদকে পরোক্ষ উক্তিতে অর্থ অনুসারী করতে হয়।
যেমন -
→ প্রত্যক্ষ উক্তি: শিক্ষক বললেন, "কাল তোমাদের ছুটি থাকবে।"
→ পরোক্ষ উক্তি: শিক্ষক বললেন যে, পরদিন আমাদের ছুটি থাকবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. শিক্ষক বললেন যে, পরদিন আমাদের ছুটি থাকবে। সঠিক
  2. শিক্ষক বললেন যে, পরদিন তোমাদের ছুটি থাকবে।
  3. শিক্ষক বললেন যে, পূর্বদিন আমাদের ছুটি থাকবে।
  4. শিক্ষক বললেন যে, সেদিন আমাদের ছুটি থাকবে।

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল