চাকমা সম্প্রদায়ের সবচেয়ে বড় এবং জনপ্রিয় উৎসব হলো ‘বিজু’। এটি তাদের বর্ষবরণ উৎসব। বাংলা বর্ষের শেষ দুদিন এবং বাংলা নববর্ষের প্রথমদিন বিজু উৎসব পালিত হয়। অন্যদিকে, - সাংগ্রাই : মারমা ও রাখাইনদের বর্ষবরণ উৎসব - বৈসু : ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব - ওয়ানগালা : গারোদের প্রধান সামাজিক উৎসব। (সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী এবং বাংলাপিডিয়া)