মূল বিষয়বস্তুতে যান

চাকমা নৃগোষ্ঠীর প্রধান উৎসবের নাম কী?

সঠিক উত্তর

বিজু

সঠিক উত্তর: বিজু

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

◉ চাকমা উপজাতিদের প্রধান উৎসব হলো বিজু, এটি বাংলা নববর্ষের প্রাক্কালে তিন দিনব্যাপী উদযাপিত হয়। এই উৎসবে ফুল বিজু, মূল বিজু ও গোজ্যা বিজু নামে তিনটি ধাপ রয়েছে, যেখানে ধর্মীয় আচার, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য-গীত এবং ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। এটি শুধু আনন্দের উৎসব নয়, বরং সামাজিক বন্ধন ও ঐক্যের প্রতীকও। অন্যদিকে, - ওয়াগ্যোয়াই উৎসবটি মারমা সম্প্রদায়ের ধান কাটার উৎসব, সোহরাই হলো সাঁওতালদের উৎসব, আর ওয়ানগালা গারো সম্প্রদায়ের ধান কাটার পর দেবতা সেজং-এর পূজা উপলক্ষে আয়োজিত উৎসব। ত্রিপুরাদের বর্ষবরণ উৎসবের নাম বৈসুখ/বৈসু/বাইশু। চাকমা:- চাকমা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।- তারা নিজেদেরকে চাঙমা বলে।- পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলেই তাদের প্রধান বসতি।- এখানে তারা আরও কয়েকটি আলাদা আদিবাসী সঙ্গে মিশ্রিত।- চাকমাদের বর্ষবরণ উৎসবের নাম ⎯ বিজু।- চাকমাদের শতকরা ৯০ জনেরও বেশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত।- ১৮৬০ সালে জুমচাষ নিষিদ্ধ হলে তারা পার্বত্য চট্টগ্রামের পূর্বাঞ্চলে চলে যায়। সূত্র: বাংলাপিডিয়া ও পত্রিকা রিপোর্ট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সোহরাই
  2. ওয়ানগালা
  3. বিজু সঠিক
  4. বৈসুখ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল