মূল বিষয়বস্তুতে যান

ভিটামিন C এর মূল কাজ কী?

সঠিক উত্তর

শক্তিশালী জারণরোধী হিসেবে কাজ করা

সঠিক উত্তর: শক্তিশালী জারণরোধী হিসেবে কাজ করা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- ভিটামিন C (অ্যাসকরবিক অ্যাসিড) এর অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ হলো শরীরের একটি শক্তিশালী জারণরোধী বা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করা। এটি কোষকে 'ফ্রি র‍্যাডিকেল' নামক ক্ষতিকারক অণুর হাত থেকে রক্ষা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে

অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন সি (Vitamin C):
- ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড (Ascorbic acid)।
- এটি তাপ, আলো, বাতাস ও ক্ষারে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
- টাটকা শাক-সবজি ও ফল-মূল ভিটামিন সি এর উত্তম উৎস। টক জাতীয় ফল যেমন- কমলা, লেবু, পেয়ারা, আমলকী, বাতাবি লেবু, আমড়া, কামরাঙা, আঙুর, আনারস ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এছাড়া লেটুস পাতা, কাঁচা মরিচও ভিটামিন সি এর ভালো উৎস।

অ্যাসকরবিক অ্যাসিডের কাজ:
১। ভিটামিন সি একটি শক্তিশালী জারণরোধী ভিটামিন। ভিটামিন সি নিজে জারিত হয়ে অন্যান্য উপাদানের জারণ প্রতিরোধ করে। (সাধারণভাবে কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হওয়াকে জারণ বলে।)
২। রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।
৩। ক্ষতস্থানের ঘা শুকাতে সাহায্য করে।
৪। দেহের পেশি, কলা ও অস্থির সংযোজক কলা তৈরিতে সহায়তা করে।
৫। ভিটামিন সি অন্ত্রে লৌহের শোষণ এবং হিমোগ্লোবিনে লৌহ যুক্তকরণে সাহায্য করে।
৬। ত্বক, দাঁত, মাড়ি প্রভৃতির দৃঢ়তা রক্ষা করে।
৭। রক্তবাহী নালীর প্রাচীর মজবুত করতে সহায়তা করে।

অ্যাসকরবিক অ্যাসিডের অভাবজনিত অবস্থা:
১। ভিটামিন সি এর দীর্ঘদিনের অভাবে স্কার্ভি রোগ হয়। স্বার্ভি রোগে দাঁতের মাড়ি ফুলে স্পঞ্জের মতো হয়ে যায়, রক্তক্ষরণ হয়, গোড়া আলগা ও নরম হয়ে যায়, অনেক সময় দাঁত পড়ে যায়।
২। ত্বক খসখসে হয়, ফুসকুড়ি ওঠে এবং ত্বক চুলকায়।
৩। অস্থি দুর্বল হয় ও অস্থি সন্ধিতে বা গাঁটে ব্যথা হয়, অস্থি দুর্বল ও ভঙ্গুর হয়।
৪। লৌহের পরিশোষণ ব্যহত হয় ও রক্তস্বল্পতা দেখা দেয়।
৫। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সহজেই সংক্রামক রোগে আক্রান্ত হয়।
৬। রক্তবাহী নালী ক্ষতিগ্রস্থ হয়ে ত্বকের ভিতরে ও বাইরে রক্তক্ষরণ হতে পারে।
৭। ক্ষুধামন্দা, অলসতা, খিটখিটে মেজাজ পরিলক্ষিত হয়।

অন্যদিকে,
- শর্করা গঠন করা: শর্করা প্রধানত সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদে গঠিত হয় এবং ভিটামিন C এর কাজ এটি নয়।
- চর্বি বিপাক নিয়ন্ত্রণ করা: ভিটামিন C কোলেস্টেরল বিপাকে সামান্য ভূমিকা রাখলেও চর্বি বিপাক নিয়ন্ত্রণ করা এর মূল কাজ নয়।
- ক্যালসিয়াম শোষণে সাহায্য করা: ক্যালসিয়াম শোষণে মূলত ভিটামিন D সাহায্য করে। ভিটামিন C প্রধানত আয়রন শোষণে সহায়তা করে।

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Science Expert, Live Publications.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. শর্করা গঠন করা
  2. চর্বি বিপাক নিয়ন্ত্রণ করা
  3. শক্তিশালী জারণরোধী হিসেবে কাজ করা সঠিক
  4. ক্যালসিয়াম শোষণে সাহায্য করা

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল