জলীয় দ্রবণে
অম্ল প্রোটন দান করে।
- যেসব রাসায়নিক দ্রব্য জলীয় দ্রবণে প্রোটন বা ধনাত্মক হাইড্রোজেন আয়ন দান করে, তাদের এসিড বলে।
যেমন—এসিটিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড, অক্সালিক এসিড।
- এসিড শব্দটি ল্যাটিন শব্দ এসিডাস থেকে এসেছে। বাংলায় একে অম্ল বলা হয়।
এসিডের বৈশিষ্ট্যসমূহ-
- এসিড স্বাদে টক।
- এটি নীল লিটমাসকে লাল করে।
- এটি ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে পানি ও লবণ উৎপন্ন করে।
- এটি ধাতুর কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে।
- প্রতিটি এসিডই হাইড্রোজেন আয়ন দান করতে পারে।
- যে এসিড যত বেশি হাইড্রোজেন আয়ন দান করে, সে তত বেশি শক্তিশালী।
- দ্রবণ ছাড়া ঘন এসিড অত্যন্ত বিপজ্জনক, এটি মানুষের ত্বকের জন্য ক্ষতিকর।
সূত্র: ২৩৩ পৃষ্ঠা, রসায়ন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
[লিঙ্ক]