ই-কমার্সে Business to Consumer (B2C) কী নির্দেশ করে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ব্যবসা থেকে ভোক্তার কাছে পণ্য/সেবা প্রদান
সঠিক উত্তর
সঠিক উত্তর: ব্যবসা থেকে ভোক্তার কাছে পণ্য/সেবা প্রদান
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিচের কোনটি Anti- Virus Software নয়?
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ই-কমার্সে Business to Consumer (B2C) মডেলে ব্যবসা সরাসরি ভোক্তার কাছে পণ্য বা সেবা প্রদান করে।
• ই-কমার্স (E-commerce):
- ডিজিটাল উপাত্ত প্রক্রিয়াকরণ ও সঞ্চারণের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবসায়িক লেনদেন পরিচালনাকে ই-কমার্স বলা হয়।
- ইন্টারনেট, এক্সট্রানেট ও ইন্ট্রানেট প্রযুক্তির মাধ্যমে এই লেনদেন সম্পন্ন হয়।
• ই-কমার্সের শ্রেণিবিভাগ:
- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে চার ভাগে ভাগ করা যায়।
- Business to Business (B2B),
- Business to Consumer (B2C),
- Consumer to Business (C2B),
- Consumer to Consumer (C2C).
• Business to Consumer (B2C):
- এই মডেলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি ভোক্তার কাছে পণ্য বা সেবা বিক্রি করে।
- এটি ই-কমার্সের সবচেয়ে প্রচলিত ধরণ।
• উদাহরণ:
- অনলাইন শপিং ওয়েবসাইট থেকে পণ্য ক্রয় করা B2C মডেলের অন্তর্ভুক্ত।
• অন্যান্য অপশন:
- ভোক্তা থেকে ভোক্তা লেনদেন → C2C, যেখানে ভোক্তারা একে অপরের সাথে লেনদেন করে।
- ব্যবসা থেকে ব্যবসা লেনদেন → B2B, যেখানে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়।
- ভোক্তা থেকে ব্যবসার কাছে সেবা প্রদান → C2B, যেখানে ভোক্তা ব্যবসাকে সেবা বা পণ্য প্রদান করে।
উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) Computer & ICT Cloud, Live Publications.
রেফারেন্স মাত্র
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন