বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' মাইকেল মধুসূদন দত্তের কোন জাতীয় রচনা?
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রহসন
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রহসন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' মাইকেল মধুসূদন রচিত একটি প্রহসন।
- এটি ১৮৬০ সালে প্রকাশিত হয়। প্রথমে এই প্রহসনটির নাম ছিল 'ভগ্ন শিবমন্দির'।
- এই প্রহসনটির উল্লেখযোগ্য চরিত্র: ভক্তপ্রসাদ, পঞ্চানন বাচস্পতি, গদাধর, পুঁটি, ভগী ও হানিফ গাজী প্রমুখ।
• মাইকেল মধুসূদন দত্ত:
- ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে এক জমিদার বংশে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা সাহিত্যের মহাকবি, নাট্যকার, বাংলাভাষার সনেট প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- ইংরেজিতে 'মাইকেল' শব্দটি হিব্রু 'মিখাইল' শব্দ থেকে এসেছে।
- তিনি ১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারি মাত্র ১৯ বছর বয়সে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন।
- ১৮৪৮ সালের ৩১ শে জুলাই মধুসূদন দত্ত রেবেকা মেকটাভিসকে বিয়ে করেন।
• তাঁর রচিত প্রহসন:
- একেই কি বলে সভ্যতা।
- বুড়ো সালিকের ঘাড়ে রোঁ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন