অপশনে সঠিক উত্তর নেই।অনেকেই গাইড বইয়ের রেফারেন্স দিয়ে বলেছেন যে উত্তর তানসেন। বইতে কোন রেফারেন্স থেকে দিয়েছে আমরা অনেক খুজেও বের করতে পারিনি।কিছু তথ্য শেয়ার করছি -১) তানসেনকে সঙ্গীত সম্রাট বলা হয়। তার একমাত্র উপাধি ছিল "মিয়া", মানে হল জ্ঞানী ব্যাক্তি।২) আমীর খস্রু কে বলা হয় "Parrot of India" তোতা-ই-হিন্দ।৩) বিখ্যাত নেত্রী সরোজিনী নাইডু, তিনি বিশিষ্ট কবিও ছিলেন। তাঁর রচিত কবিতা সংগ্রহ The Golden Threshold ১৯০৫ সালে প্রকাশিত হওয়ার পর তিনি সাধারণ্যে ‘বুলবুলে হিন্দ’ খেতাবে বিভূষিত হন। ১৯০৮ সালে হায়দ্রাবাদে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ তৎপরতার জন্য ব্রিটিশ সরকার তাঁকে কায়সার-ই-হিন্দ স্বর্ণপদক প্রদান করে। - সুত্রঃ বাংলাপিডিয়া, Encyclopædia Britannica ইত্যাদি।তাহলে যা দেখা যাচ্ছে, একমাত্র সরোজিনী নাইডুকেই 'বুলবুল-ই-হিন্দ' বলা হয়। এবং তার পক্ষের রেফারেন্সগুলো নিয়ে সন্দেহের অবকাশ নেই।