মেধাবী
Toggle menu

’Buddhist Mystic Songs’ গ্রন্থটির রচয়িতা কে?

সঠিক উত্তর
ড. মুহম্মদ শহীদুল্লাহ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- Buddhist Mystic Songs.- গ্রন্থটি ড. মুহম্মদ শহীদুল্লাহর কর্তৃক চর্যাপদের অনুবাদ ও সম্পাদনা কর্ম।- এ গ্রন্থে তিনি চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ করেছেন।• ড.মুহম্মদ শহীদুল্লাহ:- শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ মুহম্মদ শহীদুল্লাহর জন্ম ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে।- তিনিই প্রথম উর্দুর পরিবর্তে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার যৌক্তিক দাবি জানান। - তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সম্পাদক (১৯১১) ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা ও সম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করেন।- ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে শহীদুল্লাহ্র বহু মননশীল ও জ্ঞানগর্ভ প্রবন্ধ নানা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এ সংক্রান্ত বিভিন্ন পত্র-পত্রিকা তিনি সম্পাদনা করেন।• তাঁর সম্পাদিত পত্রিকা: - আল এসলাম;- বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা ;- বাংলার প্রথম শিশুপত্রিকা আঙুর;- ইংরেজি মাসিক পত্রিকা দি পীস ;- বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বঙ্গভূমি; - পাক্ষিক তকবীর।• তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো:- সিন্দবাদ সওদাগরের গল্প (১৯২২), - ভাষা ও সাহিত্য (১৯৩১), - বাঙ্গালা ব্যাকরণ (১৯৩৬), - দীওয়ান-ই-হাফিজ (১৯৩৮), - শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ (১৯৪২), - রুবাইয়াত-ই-উমর খয়্যাম (১৯৪২),- বাংলা আদব কী তারিখ (১৯৫৭), - বাংলা সাহিত্যের ইতিহাস (১৯৫৭),- বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত (১৯৫৯) ইত্যাদি। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
সুকুমার সেন
মুহম্মদ শহীদুল্লাহ
সুনীতিকুমার চট্টোপাধ্যায়

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড